1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ইইউর সঙ্গে এফটিএ আলোচনা শুরু ১৫ ডিসেম্বর, ব্যবসার অনুমতি মিলবে ১৪ দিনে

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ওয়েব ডেস্ক: দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের দীর্ঘমেয়াদী বিকাশ ধরে রাখতে ব্যবসা সহজীকরণ, উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন, নতুন বাজারে প্রবেশ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

সংসদে দেশের রপ্তানি আয়ের বর্তমান চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৮৮ মিলিয়ন ডলার বেশি। এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারলে বছর শেষে গত বছরের তুলনায় অন্তত ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও পোশাকশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতা এবং ইরানের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান রপ্তানি বাজারগুলোতে ভোক্তাদের ব্যয় কমেছে। তা সত্ত্বেও অপ্রচলিত বাজারগুলোতে ভালো করায় বাংলাদেশের রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। গত চার মাসে পাট খাতে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং চামড়া ও তৈরি পোশাকের বিভিন্ন সেগমেন্টেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশ্বের অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর প্রায় সবাই টেক্সটাইল শিল্পের হাত ধরেই যাত্রা শুরু করেছিল। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মাথাপিছু আয় ও শ্রমিকদের মজুরি বাড়লে এই শিল্প এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। চীন ও তুরস্কের মতো দেশে উৎপাদন ব্যয় ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এ শিল্পের আরও বিস্তারের বড় সুযোগ তৈরি হয়েছে। একটি সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে মালিক, শ্রমিক এবং সামগ্রিক শিল্প খাতকে পরিচালনা করতে পারলে বাংলাদেশের জন্য আগামী দুই থেকে তিন দশক এই শিল্পের বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে পোশাকশিল্পের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসের দাম প্রায় ৩০০ গুণ বেড়েছে, অথচ দেশের অধিকাংশ শিল্পকারখানা বিদ্যুৎ উৎপাদন ও স্টিম তৈরির জন্য গ্যাসের ওপর নির্ভরশীল। একই সময়ে শ্রমিকের মজুরি ও অন্যান্য উৎপাদন উপকরণের খরচ বাড়লেও সেই অনুপাতে তৈরি পণ্যের দাম বাড়েনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, দেশের পোশাকশিল্প এখনো তুলার পণ্য উৎপাদনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ম্যানমেড ফাইবার ও অন্যান্য উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনে যেতে পারলে রপ্তানি আয় এবং কারখানার মুনাফা উভয়ই বাড়বে, যা শ্রমিকদের মজুরি বাড়ানোরও নতুন সুযোগ তৈরি করবে।

আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগে ইইউর বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেলেও ভারতকে প্রায় ৯ দশমিক ৬৬ শতাংশ শুল্ক দিতে হতো। ভারতের সাথে ইইউর এফটিএ কার্যকর হওয়ায় দেশটি শুল্কসুবিধা পাবে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমিয়ে দেবে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ইইউর সঙ্গে প্রথম দফার এফটিএ আলোচনা শুরু হবে। এ ছাড়া আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগেই বিশ্ববাজারে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানান তিনি।

শিল্প খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে প্রশাসনিক জটিলতা কমানোর বড় ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আগে একটি ব্যবসা শুরু করতে বিভিন্ন অনুমতি ও ছাড়পত্র পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগত। সরকার এই দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে এবং পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পোশাক ও বস্ত্র খাতকে নীতিগত সহায়তা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শ্রমিকদের মজুরি ও শ্রম পরিস্থিতি নিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, স্থায়ী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সংগত। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে বিবেচনায় নিতে হবে। ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকার সক্ষমতা, রপ্তানি মূল্য এবং উৎপাদন ও ইউটিলিটি খরচ হিসাব করেই মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।

এ সময় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিরতা এড়ানোর বিষয়ে সতর্ক করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তৈরি পোশাক খাত একটি আনুষ্ঠানিক খাত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা সবসময় এর ওপর নজর রাখেন এবং কারখানাগুলোতে নিয়মিত নিরীক্ষা হয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন ও দর-কষাকষির পূর্ণ অধিকার রয়েছে এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমেই যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু শ্রমিকদের এই আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন সারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে বা বিদেশি রাষ্ট্র ও ক্রেতাদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে প্রাথমিক শর্ত হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে প্রতিদিন ২ হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাস পাওয়া যায়। এই বিদ্যমান গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিল্প খাতকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যে বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এবং শিল্প খাতের গ্রাহকদের সঙ্গে সমন্বয় করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ চলছে।

দেশের পোশাকশিল্পের ঐতিহাসিক যাত্রা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এ শিল্পের যাত্রা শুরু হয়েছিল। ১৯৭৮ সালের পর থেকে গত ৪৮ বছরে এ খাতের রপ্তানি আয় প্রায় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের মোট রপ্তানি ঝুড়ির ৮০ শতাংশের বেশি আসে এই তৈরি পোশাক খাত থেকে। এই বিশাল অর্জন কোনো একক পক্ষের নয়, বরং মালিক ও শ্রমিকের সম্মিলিত পরিশ্রম এবং রাষ্ট্রের দেওয়া প্রণোদনা ও নীতিগত সহায়তার ফসল উল্লেখ করে তিনি বলেন, একটি শিল্পকে নষ্ট করে ফেলা খুব সহজ, কিন্তু একে ক্রমবর্ধমান বিকাশের পথে এগিয়ে নেওয়াই আসল কৃতিত্ব। তাই জাতীয় অর্থনীতির স্বার্থে এই শিল্পের বিকাশ ধরে রাখা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..