1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয় : ‎মীর হেলাল

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ওয়েব ডেস্ক: ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‎প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে এলাউ করা হবে না। পরিবেশকে সঙ্গে নিয়ে পর্যটন বিকাশ বা অবকাঠামোগত উন্নয়ন যাই হোক, পরিবেশকে অক্ষত রেখে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।

‎রাঙামাটি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসয় ‎বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্য অঞ্চলের পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

‎দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন,দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যেখানেই আমরা দুর্নীতির আলামত দেখতে পাবো বা প্রমাণ পাবো আমরা কঠিন ব্যবস্থা নেব। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করে এই অঞ্চলটাকে অন্যতম সমৃদ্ধ এবং সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

‎আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের আদর্শিক নেতা ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সরকারবিরোধীদের সরকারের যৌক্তিক সমালোচনা করার পথ খুলে দিয়েছিলেন এবং আমি মনে করি এটি গণতন্ত্রের সৌন্দর্য। ওরা সমালোচনা করবে আমরা তার জবাব দেব।

‎তিনি আরও বলেন, তবে শুনলাম তারা লংমার্চে এক হাজার গাড়ি নিয়ে যাচ্ছে। যে বিষয়টির বিরুদ্ধে তারা লংমার্চ করছে, অর্থাৎ জ্বালানি নেই কিন্তু এই লংমার্চে তারা এক হাজার গাড়িতে দুই লাখ লিটার জ্বালানি খরচ করবে। তবে এতে আমাদের জ্বালানি খাতে কিছু আয় হবে।

‎সাংবাদিকদের ব্রিফ করার সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..