1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ফজলে করিমের বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে বিদেশি প্রতিনিধি

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ওয়েব ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে এসেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এক প্রতিনিধি।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থিত ছিলেন তিনি। এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।

এ বিষয়ে ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ বলেন, ‘১৮৫টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক এই সংস্থার পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি মামলাটির বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন।’

এই আইনজীবী বলেন, ‘আইপিইউর মানবাধিকার কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন ফজলে করিম চৌধুরী। এজন্য মামলার বিচারপ্রক্রিয়া যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না এবং নিরপেক্ষতা বজায় থাকছে কি না, তা দেখার জন্য একজন পর্যবেক্ষক পাঠিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেই তাকে পাঠানো হয়েছে।’

বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চাইলে রিজওয়ানা ইউসুফ বলেন, যুক্তরাষ্ট্রের নটরডেম ল স্কুলের একটি লিগ্যাল ক্লিনিক বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এতে সম্মতি দিয়েছেন। বিদেশি আইনজীবীদের সহায়তা নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘বিদেশি আইনজীবীরা আসামিপক্ষকে আইনি সহায়তা করতে পারেন। এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গেও আমরা একমত। তবে সাক্ষীদের জেরা করার ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

এদিকে আসামির সঙ্গে আইনজীবীদের একান্তে যোগাযোগের সুযোগ না পাওয়ার অভিযোগও তোলেন রিজওয়ানা ইউসুফ। তার দাবি, গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলেও সত্যায়িত নথি তারা পান ৫ আগস্ট। এরপর সেপ্টেম্বরে রিভিউ আবেদনের পাশাপাশি কারাগারে গিয়ে আসামির সঙ্গে আইনজীবীদের গোপনীয় যোগাযোগের অনুমতি চেয়ে আবেদন করেন।

রিজওয়ানা বলেন, ‘আদালতে কয়েক দফায় ১৫ থেকে ৪৫ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলেও কারাগারে গিয়ে নিয়মিতভাবে আসামির সঙ্গে কথা বলার অনুমতি আমরা পাইনি। ফলে আসামিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষী ও দালিলিক প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারিনি। আইন অনুযায়ী সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে মক্কেলের সঙ্গে কথা বলার সুযোগ থাকার কথা।’ এ ছাড়া রিভিউ আবেদন খারিজের বিষয়েও আদালতের লিখিত আদেশ এখনো হাতে পাননি বলে দাবি করেন এই আইনজীবী।

এ মামলায় ফজলে করিম ছাড়াও গ্রেপ্তার অপর চার আসামি হলেন—চট্টগ্রামের যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

পলাতক অন্য আসামিরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২২ আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২ এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। কিন্তু এ আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর প্রথম দিনের মতো শুনানি হয় এবং ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন আদালত।

এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করলে ৭ এপ্রিল সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহতের বিবরণ উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..