1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

বগুড়া প্রতিনিধি: জুলাই আন্দোলনের সময় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ নম্বর আসামি মো. ফিরোজ তানভীরকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শহরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত বছরের ১৯ ফেব্রুয়ারি জেলা স্বেচ্ছাসেবক দলের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তানভীরকে সেচ্ছাসেবক দলের সদস্য করা হয়েছে বলে দলের ভেতরে বাহিরে এবং শহর জুড়ে আলোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, সেচ্ছাসেবক দলে পদ পাওয়া মো. ফিরোজ তানভীর বগুড়া শহরের আটাপাড়ার আবু খালেকের ছেলে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত একাধিক ব্যক্তির অভিযোগ, তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর ঘনিষ্ঠ  হিসেবে কাজ করতেন। এ ছাড়াও ভারতে অবস্থান করা বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

উল্লেখ যে, জুলাই আন্দোলনের সময় বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ১৪ নম্বর আসামি হিসেবে তানভীরের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার শান্তর কমিটিতে পদও পেয়েছিলেন এই ফিরোজ তানভীর।

এ বিষয়ে জানতে চাইলে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী জানান , ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কমিটি হয়েছে দেড় বছর আগে। তারপরও যদি এমন হয়ে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত শহর বিএনপির কার্যালয়ে হামলা চালান।

বিএনপি কার্যালয় পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার এজহারে ১৪ নাম্বারে মো. তানভীরের নাম। মো. তানভীরই ফিরোজ তানভীর বলে নিশ্চিত করেছেন আটাপাড়ার স্থানীয়রা।

আরও উল্লেখ করা হয়েছে তৎকালীন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী ওই হামলায় অংশ নেন। হামলাকারীরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় কার্যালয়ের ১৩০টি প্লাস্টিকের চেয়ার, আটটি সিলিং ফ্যান, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আলমারি, আইপিএস ও ব্যাটারিসহ মোট ১ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েকজন হামলাকারী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

ওই ঘটনায় শুভাশিষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে মো. তানভীরের নাম ১৪ নম্বরে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, ‘দেড় বছর আগে জেলা সেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। জানলাম এখন আমরা বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেব।’

জানতে চাইলে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, ‘একটি এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে। নামের মিলের কারণে মামলায় নাম থাকতে পারে।’ সেচ্ছাসেবক দলে পদ পাওয়া এবং বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া ব্যক্তি একই; কেননা তার বাড়ি এবং বাবার নামও একই- বিষয়গুলো যাচাই করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিষয়টি খোঁজ নিতে হবে। এ বিষয়ে সভাপতির সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে বিস্তারিত জানাব।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফিরোজ তানভীরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..