1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে পড়েছে।

ফাঁস হওয়া এসব তথ্য অবশ্য আন-ক্লাসিফায়েড ক্যাটাগরির। অর্থাৎ ফাঁস হওয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণীবিন্যাসের (যেমন গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয়) মানদণ্ড পূরণ করে না। আন-ক্লাসিফায়েড তথ্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা হ্যাকারদের অনুপ্রবেশের মাত্রা খতিয়ে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত নেটওয়ার্কগুলোকে সুরক্ষিত করার জন্য কাজ করছেন।

এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ফাঁস হওয়া তথ্যগুলো  ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বা সংবেদনশীল অপারেশনাল তথ্য সম্বলিত ক্লাসিফাডে নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

সিস্টেমগুলোতে প্রবেশের জন্য ঠিক কী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু বলেননি কোনো কর্মকর্তা। তবে তারা জানিয়েছেন যে অনুপ্রবেশের প্রভাব সীমিত করতে এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

ক্লাসিফায়েড-আনক্লাসিফায়েড সিস্টেমগুলোতে কী ধরনের তথ্য থাকে

সিআইএ এবং ওডিএনআই ‘ক্লাসিফায়েড’ এবং ‘আন-ক্লাসিফায়েড’— এ দু’ধরণের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড সিস্টেমগুলোতে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো থাকে। আর আন-ক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো প্রশাসনিক কাজ, সরকারি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

এই নেটওয়ার্কগুলো বাইরের ভেন্ডর, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গেও সংযুক্ত থাকে, যার ফলে এগুলো আরও বিস্তৃত সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে।

ফেডারেল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। তারা জানার চেষ্টা করছেন যে, আক্রমণকারীরা কীভাবে প্রবেশাধিকার পেল এবং কী ধরনের তথ্য উন্মুক্ত হয়ে থাকতে পারে।

এই তদন্ত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং মার্কিন গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-ও যুক্ত রয়েছে। তারা দুর্বলতা শনাক্ত করা, অনুপ্রবেশের প্রভাব সীমিত করা এবং ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোকে সুরক্ষিত করার কাজে সহায়তা করছে।

মার্কিন কর্মকর্তারা এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেননি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে যে ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এফবিআই সম্প্রতি তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছে। এটি এমন একটি ডেটাবেইস, যা ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ড এবং অন্যান্য তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহার করে। জানা গেছে, চলতি বছরে এফবিআই-এর সাথে সম্পর্কিত এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ও  (ইউএসডিএ) একটি সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে কৃষি ঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি প্রদান এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনার কাজে ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত চলাকালীন বিভাগটি সাময়িকভাবে কিছু ক্ষতিগ্রস্ত সিস্টেম বন্ধ করে দেয়। কর্মকর্তাদের ভাষ্যমতে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর বাইরে, ইলিনয়ের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন ড্যামেও একটি সাইবার ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া পেন্টাগন এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে সম্পর্কিত সাইবার ঘটনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..