আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গ করে অব্যাহতভাবে হুমকি পাচ্ছেন কমেডিয়ান পুলকিত মনি। গত ১৯ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর একটি অনুষ্ঠানে যোগ দেন পুলকিত। সেখানে মোদিকে নিয়ে তাকে ব্যঙ্গ করতে দেখা যায়। যা ভারতে ব্যাপক ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, পুলকিত তার ইনস্টাগ্রাম আইডিতে প্রথমে নদিয়ার একটি শো বাতিল করার ঘোষণা দেন। এ সময় তিনি জানান ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে শো-টি করতে পারবেন না। এরপর তিনি ইন্সটাগ্রামে আরেকটি পোস্ট দিয়ে বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে লখনৌ ও কানুপুরের শো-ও বাতিল করতে হয়েছে।
রাহুল গান্ধী গত ১৯ সেপ্টেম্বর ইন্দোরে ‘চাতরোন কি গঞ্জ’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেন। সেখানেই পুলকিত পারফর্ম করেন। এ সময় তাকে মোদির বিভিন্ন সময় বলা ও করা কাজগুলো নকল করে তাকে ব্যঙ্গ করতে দেখা যায়।
এ শোয়ের পর রাহুল গান্ধীর ওপর ক্ষুব্ধ হন মোদির বিজেপির শীর্ষ নেতারা। তারা তাকে ক্ষমা চাইতে বলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া