আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে দখলদার ইসরায়েলের এক সেনাকে গাড়িচাপা দিয়েছেন এক ফিলিস্তিনি। পরবর্তীতে জানা গেছে ওই সেনা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াখিল লেতারের ছেলে নেরিয়া লেতার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনা হিসেবে কাজ করতেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পশ্চিমতীরের ৪৪৩ নং রুটে এ ঘটনা ঘটে। যখন তাকে গাড়িচাপা দেওয়া হয় তখন তিনি এক পুলিশ সদস্যের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি রাষ্ট্রদূতের বড় ছেলে মেজর মোসে ইয়াদিয়া এরআগে ২০২৩ সালের নভেম্বরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও তিন সেনাসহ নিহত হয়েছেন।
ইসরায়েলি দূত এক্সে এক পোস্টে জানিয়েছেন, তার জীবন বাঁচাতে চিকিৎসকরা এখন লড়াই করছেন। তার বেঁচে থাকতে অলৌকিকতা প্রয়োজন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেরিয়া গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন।
যে ফিলিস্তিনি তাকে গাড়িচাপা দিয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল