1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান আইনি প্রক্রিয়ায় : ভারত

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ওয়েব ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

দেশে ফেরার জন্য শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়ে আলোচনার মাঝেই ভারতের ওই বক্তব্য এসেছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অপরাধে ওই সাজা পান তিনি। তবে ভারতে পালিয়ে যাওয়া সাব্কে এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ঘোষণা দেন হাসিনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আদালতের কাছে আত্মসমর্পণ করার জন্য দেশে ফিরতে চান তিনি।

এদিকে রয়টার্স জানিয়েছে, লন্ডনের একটি আইন সংস্থা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে।

ই-মেইলে পাঠানো চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় দায়বদ্ধতা মেনে চলার দোহাই দিয়ে নথিগুলো ‌‌‘‘দ্রুত’’ দেওয়ার অনুরোধ করা হয়। বাংলাদেশ সরকার বলছে, তারা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না এবং ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে তাকে হস্তান্তরের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, ‘‘আমরা কি তার সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করব এবং বলব যে এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’’

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অন্তত চারজন সাংবাদিক এই পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চান। সাংবাদিক গৌতম লাহিড়ী বলেন, ‌‌একজন বাংলাদেশি নাগরিক তার দেশে ফিরে যেতে চান। এই পরিস্থিতিতে ভারতের কি কোনো ভূমিকা রয়েছে বা তারা কি বাংলাদেশের সাথে মধ্যস্থতা বা কথা বলবে?

এএফপির সাংবাদিক ভুবন বাগগা জানতে চান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন করে কোনো আলোচনা হয়েছে কি না। ইনডিয়ান এক্সপ্রেসের সত্য কৃষ্ণ মোহন বলেন, বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?

দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য প্রশ্ন করেন, পাসপোর্ট ছাড়া কি কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব? প্রত্যর্পণের জন্য কি পাসপোর্ট অপরিহার্য?

এসব প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের বিষয়। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ভ্রমণ সংক্রান্ত নথির বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। কোনো ব্যক্তির ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি থাকা প্রয়োজন। তিনি এই বিষয়ের নির্দিষ্ট কৌশলগত দিকগুলো খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে জানাবেন বলে সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যকার পানি বণ্টন চুক্তি নিয়েও সাংবাদিকরা জানতে চান। জবাবে জয়সওয়াল বলেন, আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে এই বিষয়ে নতুন কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বা এই সংক্রান্ত আলোচনার বিষয়ে কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, এই মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..