1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

স্তন ক্যানসারের ঝুঁকি কমায় যে তিন ব্যায়াম

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ওয়েব ডেস্ক: ভারত উপমহাদেশে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি যেমন বেশি, তেমনি একবার ক্যানসারে আক্রান্ত হলে তা ফিরে আসার আশঙ্কাও বেশি। পরিবারে ক্যানসারের পূর্ব ইতিহাস থাকলে, তা হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। স্তন ক্যানসারের এক বিরল ধরনও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সাধারণ স্তন ক্যানসারের যে সব উপসর্গ প্রকট হয়, তার থেকে এটি আলাদা। স্তনে কোনো পরিবর্তনও সেভাবে ধরা পড়ে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা’। 

তাই ক্যানসার থেকে বাঁচতে হলে একটা বয়সের পরে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে, নিয়ম করে ব্যায়াম করাও জরুরি। মহিলাদের জন্য এমন কিছু ব্যায়াম আছে যা নিয়মিত অভ্যাস করলে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক কমে আসবে।

প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন। এ বার পেছনের দিকে খানিকটা হেলে দুই হাত দিয়ে গোড়ালি ধরুন। মাথা পেছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশটি সামনের দিকে এগিয়ে দিন। পায়ের পাতা মাটিতে থাকবে। আসনটি করার সময়ে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন। ২০ থেকে ৩০ সেকেন্ড এভাবে থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন। উষ্ট্রাসন করলে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থির সক্রিয়তা বাড়বে এবং শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকবে।

ওয়াল পুশ-আপ

দেওয়ালের দিকে মুখ করে মাঝে এক ফুটের মতো দূরত্ব রেখে দাঁড়ান। দুই হাতের তালু দেওয়ালের উপর রাখুন (কাঁধ বরাবর)। এবার কনুই ভাঁজ করে বুক-কাঁধ দেওয়ালের দিকে নিয়ে যান, আবার হাত সোজা করে আগের অবস্থায় ফিরে আসুন। খেয়াল রাখবেন যেন শরীর সোজা থাকে। ১০ থেকে ১২ বার এটি করতে হবে।

বার্পি এক্সারসাইজ

একটি পূর্ণ বার্পিতে সাধারণত চার ধরনের ব্যায়াম থাকে— জাম্প, স্কোয়াট, পুশ-আপ এবং প্ল্যাঙ্ক। তবে সবগুলো একসঙ্গে অনেকেই করতে পারেন না। তাই সুবিধামতো এবং শরীরের ক্ষমতা অনুযায়ী পরিবর্তন করা যায়। প্রথমে মাথা, কাঁধ এক লাইনে রেখে দুই হাত উপরে তুলে হালকা লাফ দিতে হবে। তারপরে বুক একটু এগিয়ে স্কোয়াটের মতো ভঙ্গি করতে হবে। তারপরে দুই পা ছড়িয়ে, হাতের উপরে জোর দিয়ে বসে পড়তে হবে এবং ওই অবস্থায় লাফিয়ে দুই পাকে সোজা টানটান করে দিতে হবে। প্ল্যাঙ্কের মতো করে শরীরটাকে উপুড় করে রেখেই একটা পুশ-আপ করে আবার দুই পা এক লাফে ভাঁজ করে হাতের কাছে আনতে হবে।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..