1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো: আইন উপদেষ্টা

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ওয়েব ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতের ভিন্নতা নেই। তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই।

মঙ্গলবার (২২জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন) নেতাদের বৈঠক শেষে যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের মধ্যে (রাজনৈতিক দলের নেতাদের মধ্যে) কেউ কেউ বলেছে রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। কিন্তু তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এ ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এ ধরনের ধারণা আমাদের করা উচিত না। রাজনৈতিক দলগুলো আমাদের আশ্বস্ত করেছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় হাইলাইট করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে সুষ্ঠুভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের মধ্যে ঐক্য আছে- এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, যদি একসঙ্গে থাকেন আর মানুষ যদি তা দেখে তাহলে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মানুষ দেখে খুশি হবে।

এ সময় রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, ওনাদের মধ্যে ঐক্য আছে এটার প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুক না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন ওনারা এসে হাজির হন।

দলগুলো ড. ইউনূসকে আরও জানান, তাদের মধ্যে যে ঐক্য আছে তার আরেকটি প্রমাণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা নিয়মিত যাচ্ছেন, কথা বলছেন।

রাজনৈতিক দলের নেতারা আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের ঐক্য ও একতা নিয়ে সরকারের মধ্যে কোনো রকম হতাশা, প্রশ্ন বা কোনো রকম টেনশন থাকার দরকার নেই।

আসিফ নজরুল জানান, তারা (রাজনৈতিক দলগুলো) আইডেন্টিফাই করেছেন দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ফ্যাসিস্টের সহযোগী যারা রয়েছে, তারা মাঝে মাঝে মাথাচড়া দেওয়ার চেষ্টা করছে। সরকার যেন প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

রাজনৈতিক দলের নেতারা আরও বলেছেন, ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলে সবাই আলোচনায় অংশ নেবেন, মতামত প্রকাশ করবেন, একসঙ্গে সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..