ওয়েব ডেস্ক: ‘এ গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশি হসপিটালিটি’ অর্থাৎ বাংলাদেশি আতিথেয়তায় বিশ্বমানের সেবার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের শুরু থেকে গত দুই বছর ধরে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের পাশে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় নিজেদের ব্যবসা পরিচালনা করে আসছিল টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ।
কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতা আকৃষ্ট করলেও কার্যত চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালনা করা হচ্ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠানটি।
গত শনিবার (১৭ অক্টোবর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে টুপটুপে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত নিহতের স্বজনেরা এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ না নিলেও স্বপ্রণোদিত হয়ে সেদিনই মালিক-ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। রিসোর্টের ম্যানেজার সুমনকে গ্রেপ্তার করা হয়।
অবহেলাজনিত মৃত্যু ঘটানোর দায়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর বাদী হয়ে মামলাটি করেন।