1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ওয়েব ডেস্ক: যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর)। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। শুধু টিউশন ফি নয়, যাতায়াতের বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার খরচও বহন করবে বৃত্তি কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সাধারণত ১২ মাস মেয়াদি এ বৃত্তির লক্ষ্য কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা, যারা নিজ খরচে যুক্তরাজ্যে পড়াশোনা করতে সক্ষম নন।

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে-

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কিছু আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

সম্পূর্ণ টিউশন ফি।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার অনুমোদিত বিমানভাড়া।

মাসিক জীবনযাত্রার ভাতা।

শীতের পোশাক কেনার জন্য নির্দিষ্ট ভাতা।

গবেষণা ও শিক্ষা-সংক্রান্ত ভ্রমণের খরচে সহায়তা।

ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচ।

বর্তমান নির্ধারিত হার অনুযায়ী, যুক্তরাজ্যে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এ ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে।

কারা আবেদন করতে পারবেন-

বাংলাদেশি নাগরিকদের এ বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। তবে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

১. যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন হবে, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

৩. স্নাতকে ফল তুলনামূলক কম হলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।

৪. যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে।

৫. বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহন করার আর্থিক সামর্থ্য থাকা যাবে না।

৬. উচ্চ আয়ের দেশে আগে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।

এ বৃত্তির আবেদনে কোনো বয়সসীমা নেই।

আইইএলটিএস কি বাধ্যতামূলক?

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন বৃত্তির আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস স্কোর অথবা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য কোনো প্রমাণ চাওয়া হতে পারে। তাই পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-সংক্রান্ত শর্ত আগে থেকেই দেখে নেওয়া জরুরি।

যেভাবে আবেদন করবেন-

আগ্রহী প্রার্থীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্যও আলাদাভাবে আবেদন করতে হবে।

আবেদনের সময় যেসব কাগজপত্র ও তথ্য প্রয়োজন হবে—

পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের তথ্য।

শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ নম্বরপত্র।

অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র।

তিনজন সুপারিশকারীর প্রয়োজনীয় তথ্য।

এ ছাড়া আবেদনপত্রে যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাবেন, তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে হবে।

বৃত্তি পাবেন প্রায় ১৮০ জন

সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ সংখ্যা শুধু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়। বিভিন্ন যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য প্রতিযোগিতা করবেন।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম পেশাজীবী ও শিক্ষাবিদ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। এ বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।

বৃত্তির বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত কোর্সের তালিকা পাওয়া যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইটে

অফিশিয়াল ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-shared-scholarships-applications/ সরাসরি আবেদন: https://portal.csccentralonline.org.uk/application

সূত্র: স্টাডিইন ও কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..