1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ঝুঁকিতে না থাকলে অভিবাসীদের ফেরত পাঠানো যাবে: ইউরোপীয় আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এমন কোনো দেশ থেকে আসা অভিবাসীদের সীমান্ত থেকে ফেরত পাঠাতে পারবে সংশ্লিষ্ট রাষ্ট্র। তবে এ ক্ষেত্রে ওই অভিবাসীদের বিশেষভাবে অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা যাবে না। মঙ্গলবার দেওয়া তিনটি পৃথক রায়ে এমন সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত।

২০২১ ও ২০২২ সালে কয়েকজন অভিবাসী পোল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।

তাদের দাবি, দেশগুলোর সীমান্তরক্ষীরা তাদের আশ্রয়ের আবেদন করার সুযোগ না দিয়েই বেলারুশে ফেরত পাঠিয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় মানবাধিকার আদালত তিনটি মামলার রায় দেন। তবে আদালত মনে করেন, অভিযোগের আওতায় থাকা সব অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বেআইনি ছিল না।

ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) মতে, কোনো অভিবাসী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকলে এবং তিনি এমন কোনো দেশ থেকে এলে, যে দেশ অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাহলে তাকে সীমান্ত থেকে ফেরত পাঠানো যেতে পারে। এই ক্ষেত্রে বেলারুশের কথা উল্লেখ করেছে আদালত। কারণ, তিনটি মামলার সব আবেদনকারীই দেশটি থেকে এসেছিলেন।

আদালত বলেছেন, বেলারুশ বিভিন্ন তৃতীয় দেশের নাগরিকদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের সুযোগ করে দিয়েছে। এরপর তাদের পোল্যান্ড, লাটভিয়া কিংবা লিথুয়ানিয়ার সীমান্তে পৌঁছে দিয়ে জোরপূর্বক সীমান্ত পার হতে বাধ্য করেছে।

আদালতের মতে, ২০২১ সালে বেলারুশ পরিকল্পিতভাবে অভিবাসীদের এই প্রবেশের ব্যবস্থা করেছিল। এর উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অস্থিতিশীল করা। ২০২০ সালে বিরোধী আন্দোলন দমনের পর আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে মনে করে আদালত।

ফ্রান্সের স্ট্রাসবুর্গভিত্তিক এই আদালত তিনটি রায়ে অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নতুন একটি পার্থক্য তুলে ধরেছে। আদালতের মতে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অভিবাসীদের ফেরত পাঠানো হলেও তা ইউরোপীয় মানবাধিকার কনভেনশন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না।

তবে আদালত জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানো বেআইনি থাকবে। এর মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা কিংবা প্রতিবন্ধকতার কারণে বিশেষ ঝুঁকিতে থাকা। এছাড়া যাদের ফেরত পাঠালে তাদের জীবন তাৎক্ষণিক ও বাস্তব হুমকির মুখে পড়ার নির্দিষ্ট কারণ রয়েছে, তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

পোল্যান্ডের বিরুদ্ধে করা একটি মামলায় দুই আফগান নাগরিক অভিযোগ করেছিলেন। এ বিষয়ে আদালত জানায়, ২০২১ সালে প্রথম আফগান নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বেআইনি ছিল। কারণ, এর আগে আদালতের একটি আদেশে পোল্যান্ডকে ওই ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

দ্বিতীয় আফগান নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে বৈধ বলে মনে করেছে আদালত। কারণ, আদালতের নির্ধারিত যে দুটি পরিস্থিতিতে অভিবাসীদের ফেরত পাঠানো বেআইনি, ওই ব্যক্তি তার কোনো শ্রেণির মধ্যে পড়েননি।

দ্বিতীয় মামলায় ১২ জন অভিবাসীকে ফেরত পাঠানোর কারণে লাটভিয়াকে দণ্ডিত করেছে আদালত। ওই ১২ জন ছিলেন তিনটি পরিবারের সদস্য। প্রতিটি পরিবারে মা-বাবার পাশাপাশি দুজন করে অপ্রাপ্তবয়স্ক সন্তান ছিল।

তবে অন্য সাতজন আবেদনকারীকে বেলারুশে ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন হয়নি বলে মনে করেছে আদালত। অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

তৃতীয় মামলায় চারজন কিউবান নাগরিক অভিযোগ করেন, ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে মাত্র ১০ দিনের মধ্যে ছয়বার তাদের আটক করে লিথুয়ানিয়ার সীমান্তরক্ষীরা বেলারুশে ফেরত পাঠিয়েছিলেন। তাদের দাবি, প্রতিবারই তারা লিথুয়ানিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এই মামলায় আদালত কোনো আইন লঙ্ঘনের প্রমাণ পাননি।

আদালতের এই রায়কে ‘আমার কাছে সত্যিকারের বড় ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছেন চার কিউবান নাগরিকের আইনজীবী দারিয়া সার্তোরি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘এই রায় মনে করিয়ে দেয় যে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের ৩ নম্বর ধারা, যেখানে নির্যাতন ও মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে, সেটি সবার জন্য সমান এবং কোনো পরিস্থিতিতেই এর ব্যতিক্রম হতে পারে না।’’

তিনি আরও বলেন, এই রায়ের প্রভাব ভবিষ্যতের সব মামলায় পড়বে। এমনকি ইউরোপীয় পর্যায়ে অভিবাসন নীতিতেও এর প্রভাব দেখা যাবে। ইনফোমাইগ্রেন্টস।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..