1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী মৌসুমি ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যের অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুজন নিহত হয়েছেন এবং রবিবার সন্ধ্যা নাগাদ প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়স্ক এবং স্কটল্যান্ডের বাসিন্দা। স্কটল্যান্ডের ডামফ্রিস জেলার ক্যাসল ডগলাসের কাছে গাছ উপড়ে তার ওপর পড়ায় নিহত হয়েছেন তিনি। দ্বিতীয় জন উত্তর লন্ডনের বাসিন্দা। ২০ বছর বয়সী সেই ব্যক্তির গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় মৃত্যু হয়েছে তার।

একই ধরনের দুর্ঘটনা, অর্থাৎ গাছ উপড়ে পতিত হওয়ায় আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল, যার ফলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।

যুক্তরাজ্যের গ্যাস ও বিদ্যুৎ সংযোগপ্রদান ও বিক্রেতা সংস্থা এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

শনি-রোববারের এই ঝড়ে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ওই এলাকাগুলোর গড় বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া আরও অস্থির থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার আরেকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশের জন্য প্রবল বাতাসের কারণে ‘হলুদ সতর্কবার্তা’ জারি করা হয়েছে, আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কতা।

বন্যা সতর্কতা ও পরিবহন ব্যবস্থায় বিপর্যয়

ঝড় ও ভারী বর্ষনের জেরে যুক্তরাজ্যজুড়ে বন্যার আশঙ্কা রয়ে গেছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে একাধিক সতর্কবার্তা জারি করেছে।

যুক্তরাজ্যের পরিবেশ দপ্তর (এনভায়র্নমেন্ট এজেন্সি)  ইংল্যান্ডে ১০টি এলাকা বন্যা সতর্কতা (ফ্লাড ওয়ার্নিং) ও ৬৫টি এলাকা বন্যা সতর্কবার্তা (ফ্লাড অ্যালার্ট) জারি করেছে। এছাড়া স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা দপ্তর (এনভায়র্নমেন্ট প্রোটেকশন এজেন্সি)  ১০টি এলাকায় বন্যা সতর্কতা ও ১১টি এলকায় বন্যা সতর্কবার্তা দিয়েছে।

ওয়েলসের পরিবেশ দপ্তর ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস জানিয়েছে, রাজ্যের নয় এলাকায় বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে।

পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, বিশেষ করে স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কে।

লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া স্কটল্যান্ডে গাছ পড়ে যাওয়া, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে অনেক প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..