স্পোর্টস ডেস্ক: বার্সা যদি এল ক্লাসিকো ম্যাচটি জিতত, তাহলে টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়ত। রিয়াল ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা তাদের স্পর্শ করে ন্যু ক্যাম্পে নেমেছিল, কিন্তু রেকর্ডটা একার করে নিতে পারেনি।
এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে বার্সাকে হারিয়েছে রিয়াল। তাতে করে লা লিগার প্রথম ৯ রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল হিসেবে থাকা বার্সাকে হার দেখতে হলো।
কাতালানদের পরাজয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন কেবল ছয়টি দল অপরাজিত রয়েছে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলই পাঁচটি করে জয় ও ২ ড্র দেখেছে। এছাড়া সিরি আ-তে অপরাজিত আছে এসি মিলান, ইন্টার মিলান, রোমা ও লাজিও।