1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বেশ ঘটনাবহুল। বাংলাদেশের জন্য খারাপ খবর হতে পারে সাদমান ইসলামের চোট। বাউন্ডারি বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন। মাঠেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। টাইগার এই ওপেনার ব্যাট করতে না পারলে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে। 

সাদমানের চোটের পর নতুন দিনে নতুন বলে দারুণ শুরু পেয়েছেন হাসান মাহমুদ। পরপর দুই বলে দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৯১ রান।

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুর ঘণ্টা না পেরোতেই সাদমানের অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। সীমানার দিকে যেতে থাকা বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।

তড়িঘড়ি ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। বাংলাদেশ ইনিংসে সাদমান ব্যাট করতে না পারলে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা।

সিলেট টেস্টের প্রথম দিনে গতকাল টস হেরে ফিল্ডিংয়ে নেমে পেসারদের কল্যানে শুরুটা দারুণ হলেও পরে সময় যত গড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে সফরকারী দল। ২৪৫ রানে ৪ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল তারা। গতকাল যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তাদের শতরানের জুটিও হয়েছে। নিজের ব্যক্তিগত সেঞ্চুরি গতকালই পেয়েছিলেন জাঙ্গু, আজ রানটা আরও বাড়াচ্ছিলেন। তবে তাদের আর বেশিদূর এগোতে দিলেন না হাসান মাহমুদ।

নতুন বলে আক্রমণে এসেই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ফিরতি ক্যাচ ছেড়ে আগের দিন জীবন দিয়েছিলেন হাসান। আজ তাকে বোল্ড করে যেন প্রতিশোধ নিলেন। ২১২ বলে ১৩ চার ও দুই ছয়ে ১৩৩ রান করেন জাঙ্গু। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকেও সাজঘরে পাঠিয়েছেন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরেছেন চেজ।

পরপর দুই উইকেটের পর হ্যাটট্রিক বলে জশুয়া বিশপকেও ফিরিয়ে দিচ্ছিলেন প্রায়। শুরুতে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায় বিশপের ব্যাটে লেগেছে বল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..